মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে আদালত।
এর আগে বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে পাঁচ বিচারপতির বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পুনর্গঠিত আপিল বেঞ্চে এ আপিল শুনানি করেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন : বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান সানা।
শুনানিতে মীর কাসেম আলীর পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের প্রধান আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ নভেম্বর মীর কাসেম আলীর খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল আবেদনে ১৮১টি যুক্তি দেখিয়ে মীর কাসেম আলীর খালাস চাওয়া হয়।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধ মামলায় মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডদেয়।