আদালত

কাল- বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

অসুস্থতার’ কারণে জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা দুর্নীতি মামলার শুনানিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির হতে পারছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, অসুস্থ থাকায় আগামীকাল দুই মামলায় ম্যাডাম উপস্থিত হতে পারছেন না।

দুটি মামলারই বাদি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সবশেষ তারিখে খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান।

এরপর অরেক আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামের পক্ষে তদন্ত কর্মকতাকে জেরা করার কথা রয়েছে।

পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে দুই মামলার বিচার চলছে।

গতবছরের ২৬ নভেম্বর থেকে মামলা দুটির আটটি ধার্য তারিখের মধ্যে সাত দিনই অনুপস্থিত ছিলেন খালেদা জিয়া।

উল্লেখ, এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে রমনা থানায় মামলা করে দুদক। এদিকে, জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় মামলা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ