আদালত

একের পর হাইকোর্টের বিচারপতি নিয়ে বিতর্ক বেড়েই চলেছে

হাইকোর্ট
হাইকোর্ট

অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে বিতর্ক কাটতে না কাটতে হাইকোর্ট থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে নিয়ে শুরু হয়েছে আরেক বিতর্ক।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামাত নেতা মীর কাসেম আলীর আইনজীবী হিসেবে আদালতে লড়ছেন তিনি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানায়, বিচারপতি হিসেবে সরকারি সুযোগ সুবিধা এখনো নিচ্ছেন নজরুল ইসলাম চৌধুরী।

নৈতিকভাবে কারো আইনজীবী হিসেবে এ কাজ করতে পারেন না।

তার এ বক্তব্যের পর প্রধান বিচারপতি এসকে সিনহা সরকারি সুযোগ-সুবিধা নেয়া অবস্থায় অবসরপ্রাপ্ত ও বর্তমান বিচারপতিদের নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর মামলার শুনানি শুরু হয়। এ যুদ্ধাপরাধীর পক্ষে কিছুক্ষণ শুনানি করেন হাইকোর্ট থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। এসময়, অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইনগত বাধা না থাকলেও নৈতিকভাবে তিনি আইনজীবী হিসেবে কাজ করতে পারেন না।

অ্যাটর্নি জেনারেলের এ বক্তব্যের পর এস কে সিনহা বিচারপতিদের নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান।

অবসরে যাওয়া বিচারপতিরা সরকারি সুযোগ-সুবিধা পাওয়া অবস্থায় আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না আইনে এমন কোনো বিধি নিষেধ না থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে নৈতিকতার দিকটি এড়িয়ে যান নজরুল ইসলাম চৌধুরী।

এর আগে অবসরে গিয়ে রায় লেখাও সংবিধান পরিপন্থী বলে জানান প্রধান বিচারপতি। এ নিয়ে এখনো বিতর্ক চলছে। আরেক অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করায় একে নজিরবিহীন এবং গণমাধ্যমে মামলার রায় ও আদেশ সংক্রান্ত কোনো বক্তব্য না দিতে অনুরোধ করেন প্রধান বিচারপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ