সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চে রায় ঘোষণা করেছে। এতে ২জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।
গত বুধবার এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ওইদিনই রায় ঘোষণার জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
গত ৬ জানুয়ারি থেকে আসামিদের আপিলের ওপর তিন কার্যদিবসে পেপারবুক উপস্থাপন শেষে ১৪ জানুয়ারি শুরু হয়েছিল যুক্তিতর্ক উপস্থাপন।
আসামিপক্ষে শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন করেন একেএম ফয়েজ—রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
গত ২০০৪ সালের ২১ মে সিলেটের হয়রত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এ হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিন জন নিহত এবং আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।