আদালত

তথ্য প্রযুক্তি আইন মামলা

মাহমুদুর রহমানের জামিন বহাল

মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান

তথ্য প্রযুক্তির আইনের মামলায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন।

মাহমুদুর রহমানের আইনজীবী সালেহ উদ্দিন বলেন, মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তাই আইনগতভাবে এখন জমিন পেতে কোনো বাধা নেই।

বিচারপতির স্কাইপ কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

মামলায় বলা হয়, বেলজিয়াম প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হকের স্কাইপেতে প্রায় ১৭ ঘণ্টার কথোপকথন দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়; যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। ওই ঘটনার পর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন।

এই মামলায় ২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ