আদালত

সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৩টি মামলা

মাহফুজ আনাম
মাহফুজ আনাম

সিলেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার মানহানির অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।

রোববার সিলেট মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামানের আদালতে মামলা দুটি করেন নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি আবদুল বাসিত ও সাবেক সভাপতি রাহাত তরফদার।

আদালত মামলার শুনানি শেষে আগামী ৩০ মার্চ মাহ্ফুজ আনামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া রাঙামাটিতেও তার বিরুদ্ধে আজ মানহানির আরেকটি মামলা হয়েছে

তারা বর্তমান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিতি।

সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) শামসুল ইসলাম বলেন, শুনানি শেষে মামলা দুটি আমলে নিয়েছে আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, ১/১১-এর সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে ডেইলি স্টার। সম্প্রতি টেলিভিশনের একটি টক শো’তে পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম তা স্বীকার করেন। মিথ্যা ওই সংবাদের কারণে দলীয় নেত্রী শেখ হাসিনার মানহানি হওয়ায় মামলা দুটি করা হয়েছে।

এর আগে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গোপালগঞ্জ, কক্সবাজার, লক্ষ্মীপুর ও খুলনায় মানহানির মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ঢাকার আদালতে একটি নালিশি আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে সরকারের অনুমোদন নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ