আদালত

সরে দাঁড়ালেন মীর কাসেমের আইনজীবী

নজরুল ইসলাম চৌধুরী
নজরুল ইসলাম চৌধুরী

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামাত নেতা মীর কাসেম আলীর আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সরে দাঁড়িয়েছেন।

সোমবার দুপুরে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিচারপতি নজরুল ইসলাম মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে আইনজীবী সমিতি ভবনে বৈঠক করেন। এ সময় মীর কাসের ছেলেসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

গত ৯ ও ১০ ফেব্রুয়ারি মীর কাসেমের আপিল শুনানি হয়। আদালতে মীর কাসেমের পক্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও এসএম শাহজাহান শুনানিতে অংশ নেন। ওইদিন একজন যুদ্ধাপরাধীর পক্ষে সদ্য অবসরপ্রাপ্ত একজন বিচারপতির আইনী লড়াইয়ে অংশ নেয়ার বিষয়ে বিতর্ক উঠে।

সরকারি সুযোগ-সুবিধা ভোগ করা অবস্থায় অবসরপ্রাপ্ত বিচারপতিরা আদালতে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন কি না বিষয়টি আদালতের নজরে আনেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।

মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, নজরুল ইসলাম চৌধুরী হাইকোর্টের বিচারক হিসেবে অবসরকালীন সুবিধায় সরকারি বাসভবন, গাড়ি ও গানম্যান পাচ্ছেন-- এ অবস্থায় আইনজীবী হিসেবে মামলা লড়া ‘নৈতিকতার চরম বিরোধী’।

বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এখন উচ্চ আদালতের বিচারকদের জন্যও আচরণবিধি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ