আদালত

হলমার্ক কেলেঙ্কারি: জেসমিন-তানভীরের বিচার শুরু

জেসমিন-তানভীর
জেসমিন-তানভীর

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিচার শুরুর আদেশ দেন।

সম্পদের বিবরণী জমা না দেয়ার মামলায় জেসমিন ইসলামের বিরুদ্ধে এবং সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা দুটি মামলায় জেসমিন ও তানভীর মাহমুদসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আগামী ৩ মার্চ এ দুই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সোনালী ব্যাংকের ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৩৮টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বছর এক হাজার ৫৬৮ কোটি ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে ১১টি মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ