আদালত

ফখরুলের বক্তব্যের লিখিত ব্যাখ্যা চেয়েছে আপিল বিভাগ

হাইকোর্ট
হাইকোর্ট

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের লিখিত ব্যাখ্যা চেয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় ‘সংক্ষিপ্ত জামিন’ চ্যালেঞ্জ করে ফখরুলের এক আবেদনের শুনানি শেষে এ বিষয়ে আদেশ আসে। মির্জা ফখরুলের আবেদনের ওপর আগামী ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক করেছে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। আর মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে ছিলেন জয়নুল আবেদীন— সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।

পরে মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, সিলেটে উনি (মির্জা ফখরুল) বিচার বিভাগ সম্পর্কে একটি বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যের লিখিত ব্যাখ্যা আদালতে দিতে বলা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতা নেই।

তবে ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, আপিল বিভাগ শুনানি নিয়ে ২২ ফেব্রুয়ারি আদেশের দিন রেখেছে ওইদিনই লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

ফখরুলের মামলা নিয়ে কিছু কথা:

গত ২৪ নভেম্বর নাশকতার তিন মামলায় জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ বিএনপির এই নেতাকে তিন মাসের জামিন দেয়।

এ আদেশ চ্যালেঞ্জ করে তিনি গত ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন, যা ১৫ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতির আদালতে ওঠে।

শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ