মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরেধী অপরাধে ময়মনসিংহের দুই রাজাকার রিয়াজউদ্দিন ফকির ও মোহাম্মদ ওয়াজউদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয় সেফহোমে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ কথা জানান।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের কাছে আজই প্রতিবেদন জমা দেয়া হবে জানিয়ে সংস্থার প্রধান সমন্বয়ক বলেন, এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।
তবে এ মামলার আরেক আসামি আমজাদ হাজী মারা যাওয়ায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় তাকে তালিকা থেকে বাদ দেয়ার অনুরোধ করবে তদন্ত সংস্থা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: