আদালত

বিচার বিভাগ নিয়ে মন্তব্য: মির্জা ফখরুলকেই ব্যাখ্যা দিতে হবে

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

বিচার বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের লিখিত ব্যাখ্যা মঙ্গলবার তাকেই দিতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে পল্টন থানায় নাশকতার তিন মামলায় ‘সংক্ষিপ্ত জামিন’ চ্যালেঞ্জ করে ফখরুলের করা তিন আবেদন শুনানির জন্য আনা হলে আদালত এ কথা জানায়।

সকাল সাড়ে ৯টায় মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, স্টাডি করেছি, এফিডেভিটের জন্য টাকা জমা দেয়া হচ্ছে। আদালত তখন সকাল সাড়ে ১১টায় বিষয়টি শুনবে বলে জানায়।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, আইনজীবীর (অ্যাডভোকেট অন রেকর্ড) মাধ্যমে এফিডিভিট করা হয়েছে, এখানে তাকে (ফখরুল) সরাসরি করতে হবে, তার সই দেখা যাচ্ছে না— এটা প্রযোজ্য হতে পারে না।

আদালত জানায়, মির্জা ফখরুলকেই সেটা ব্যাখ্যা দিতে হবে।

পরে মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন।

গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ এসব আবেদনের শুনানি সময় বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের ওই বক্তব্যের লিখিত ব্যাখ্যা ২২ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলে। পাশাপাশি ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক রাখে।

গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নাশকতার তিন মামলায় তার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে গত ২৪ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ তিন মাসের জামিন দেয়।

ওই আদেশ চ্যালেঞ্জ করে তিনি গত ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে যা ১৫ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতির আদালতে ওঠে।

শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনটি আবেদন আপিল বেঞ্চে ওঠে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ