আদালত

জেলগেটে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের অনুমতি

মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান

রাজধানীর শাহবাগ থানার বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেয়ার আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

গত ১৫ ফেব্রুয়ারি মামলা তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ওই মামলায় মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।

রিমান্ড আবেদনের বিপক্ষে শুনানিতে জামিনের আবেদন জানান মাহমুদুর রহমানের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

সম্প্রতি আপিল বিভাগ ৮টি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখলে তাকে নতুন এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোকাররম হোসেন ভবনের বিপরীত দিকের রাস্তায় আসামিদের ছোড়া হাতবোমায় বাদীসহ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ২০১৩ সালের জানুয়ারি মাসে বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র কামাল হোসেন।

এ মামলায় তৎকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আবদুল কাদের জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৪৪ জনকে আসামি করা হয়।

উল্লেখ, ২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে মাহমুদুর রহমান কারাগারে রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ