আদালত

বিচারপতি শামসুদ্দিনের বক্তব্য প্রচার বন্ধে রিট

শামসুদ্দিন চৌধুরী মানিক
শামসুদ্দিন চৌধুরী মানিক

অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ‘বিচার বিভাগ ও উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ণকারী’ বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রকাশ-প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী এসএম জুলফিকার আলীর এ আবেদন করেন। তার পক্ষে আবেদনটি জমা দেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

আবেদনে, বিচার বিভাগ ও উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হয়- বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর এমন বক্তব্য-বিবৃতি সব গণমাধ্যমে প্রকাশ-প্রচার করা থেকে বিরত রাখতে তথ্য সচিবকে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে।

রিট আবেদনে তথ্য সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ