আদালত

জঙ্গি অর্থায়নের অভিযোগ: ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত

ব্যারিস্টার শাকিলা
ব্যারিস্টার শাকিলা

সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেয়া জামিন জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।

এ বিষয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন ওইদিন শুনানির জন্য আগামী ২৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার সন্ত্রাস দমন আইনের করা দুই মামলায় জামিন পান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা।

দুই মামলায় শাকিলার জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ অভিযোগ গঠনের আগ পর্যন্ত তাকে জামিন দেয়।

ওই আদালতে শাকিলার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও জয়নুল আবেদীন সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

দুই মামলায় জামিন হওয়ায় ও অন্য মামলা না থাকায় ব্যারিস্টার শাকিলার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জেড আই খান পান্না।

প্রসঙ্গত: হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনায় এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গতবছরের ১৮ আগস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাকে গ্রেপ্তার করে র্যা ব।

এর মধ্যে লিটন সুপ্রিম কোর্টে ও মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে কর্মরত। পরে বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী সগীর হোসেন বলেন, “দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেয়।

দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে, দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এর জবাব দিতে বলা হয়।

ওই রুলের ওপর ১৮ ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত ২২ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করে।

গত ১৪ ডিসেম্বর সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানার মামলায় আইনজীবী লিটন ও বাপন জামিন পান।

এর আগে বাঁশখালী থানার মামলায় জামিন পান ওই দুই আইনজীবী। পরে গত ১৫ ডিসেম্বর তারা মুক্তি পান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ