আদালত

অর্থপাচার মামলা

তারেকের খালাসের বিষয়ে দুদকের আপিলের শুনানির আদেশ কাল

তারেক রহমান
তারেক রহমান

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের আপিলের শুনানির বিষয়ে আদেশ কাল–বৃহস্পতিবার দিন ঠিক করেছে আদালত।

এর আগে ১৪ ফেব্রুয়ারি এ মামলার দিন ঠিক করে হাইকোর্ট।

গত ১২ জানুয়ারি অর্থপাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দেয় হাইকোর্ট। ওইদিন বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেয়। সেই সঙ্গে সমনের বিষয়টি জানিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা জানায় আদালত।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আদালত তারেকের প্রতি পুনরায় নোটিশ জারি করতে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখাকে সমন জারির বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।

উল্লেখ, ২০১৪ সালে ঢাকার বিশেষ জজ আদালত তারেক রহমানকে অর্থ পাচার মামলার অভিযোগ থেকে বেকসুর খালাস দেয়। তবে তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার জরিমানা করে। নিম্ন আদালতে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আপিল করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ