আদালত

রাবি শিক্ষক ড. ইউনুস হত্যায় ২ জেএমবি ক্যাডারের যাবজ্জীবন

ড. ইউনুস হত্যা
ড. ইউনুস হত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইউনুস হত্যা মামলার পুনঃবিচারের রায়ে দুই জেএমবি ক্যাডারের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের আব্দুর রহমান মাস্টারের ছেলে জেএমবি ক্যাডার শফিউল্লা ওরফে তারেক ওরফে আবুল কালাম এবং নওগাঁর সারকডাঙ্গা এলাকার হাজি আব্দুস সাত্তারের ছেলে শহিদুল্লাহ ওরফে মাহবুব। রায় ঘোষণার সয়ম তারা কাঠগড়ায় উপস্থিত ছিল।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, এর আগে ২০১০ সালের ২৮ জানুয়ারি চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় প্রদান করে ট্রাইব্যুনাল।

রায়ে জেএমবি ক্যাডার মামলার প্রধান দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও এ মামলার অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করে। পরে মামলাটি পুনঃবিচারের জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেয় হাইকোর্ট।

অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, মামলাটি ট্রাইব্যুনালে আসার পর প্রত্যক্ষদর্শী দুইজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে আজ রায় ঘোষণার দিন ধার্য করে ট্রাইব্যুনালের বিচারক।

উল্লেখ, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকার নিজ বাসা থেকে ৩০০ গজ দূরে আসামিরা ছুরিকাঘাতে ড. ইউনুসকে হত্যা করে।

এ ঘটনায় ড. ইউনুসের ভাই আব্দুল হালিম বাদী হয়ে ওই দিনই মহানগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মতিহার থানা পুলিশ। ২০০৯ সালের ২৫ আগস্ট মামলাটি বিচারের জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। তখন এই মামলায় ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ