আদালত

না’গঞ্জ সাত খুন: পেছালো সাক্ষ্যগ্রহণের দিন

নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় নির্ধারিত দিনে ২২জন আসামিরা উপস্থিত থাকলেও সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে অসুস্থতার কারণে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণের দিন পিছেয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এনায়েত হোসেন সাক্ষ্য শুরুর জন্য ২৯ ফেব্রুয়ারি নতুন দিন ঠিক করেছেন।

সকালে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সাবেক দুই কর্মকর্তাসহ ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।

এদিন আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান বলেন, আজ সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে অন্য আসামিরা উপস্থিত থাকলেও সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে অসুস্থতার কারণে হাজির করা হয়নি।

আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলার বাদী বিজয় কুমার পাল এদিন আদালতে উপস্থিত থাকলেও অন্য মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি আদালতে আসেননি।

গত ৮ ফেব্রুয়ারি এ দুই মামলায় নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করে দেয় আদালত।

উল্লেখ, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরন করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ