আদালত

অর্থপাচার: মামুনের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলবে

গিয়াস উদ্দিন আল মামুন
গিয়াস উদ্দিন আল মামুন

অর্থ পাচারের অভিযোগে ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে এক মামলায় দুই সাক্ষীকে আসামি হিসেবে অন্তর্ভূক্ত করতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে এ দুই জনের সাক্ষ্য বাতিলে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছেন আদালত। ফলে এ মামলায় আসামি থাকার পাশাপাশি তাদের দেয়া সাক্ষ্যও বহাল থাকলো।

দুদকের করা এক আবেদনের নিষ্পত্তি করে বৃহস্পতিবার এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মামুনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

পরে খুরশীদ আলম খান বলেন, মামলটি এখন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। আপিল বিভাগের আদেশের ফলে এ মামলা চলতে আর কোনো বাধা নেই।

এছাড়া এ আদেশের ফলে ওই দুই জন আসামিও থাকবেন। আবার তাদের দেওয়া সাক্ষ্যও এ মামলায় ব্যবহার করা যাবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এম শাহজাদ আলীর পাওয়া রেলের সিগন্যাল আধুনিকায়নের কাজ বাতিলের হুমকি দিয়ে মামুন ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে প্রায় ৬ কোটি এক লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা ‘কমিশন’ আদায় করেন। ওই অর্থ তিনি কয়েক দফায় লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকের একটি শাখায় পাচার করেন।

এ মামলায় মামুনের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। এরপর সাক্ষ্য নেওয়ার মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করে মামুন। হাইকোর্ট মামলা বাতিল না করে এ মামলার সাক্ষী এম শাহজাদ আলী ও তার স্ত্রী তাহমিনা আলীর দেওয়া সাক্ষ্য বাতিল করে দু’জনকে আসামি করার নির্দেশ দেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিলে যায় দুদক। বৃহস্পতিবার আপিল বিভাগ দুদকের আবেদনের নিষ্পত্তি করে আদেশ দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ