আদালত

আবারো নতুন করে ব্যাখ্যা দিতে হবে ফখরুলকে

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন—ওইবিষয়ে তার দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় র্বোচ্চ আদালত আবারো নতুন করে ব্যাখ্যার জন্য আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আদালতে শুরুতে মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী জয়নুল আবেদীন আদালতে হলফনামা দাখিল করেন।

তিনি বলেন, একটি গোলটেবিল বৈঠকে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম এ মতিনের বক্তব্যের সূত্র ধরে মির্জা ফখরুল ওই কথা বলেছিলেন— বিচার বিভাগকে হেয় করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা রাজনীতিবিদ— বিচার বিভাগ নিয়ে মন্তব্য না করাই ভালো। আপনাদের মন্তব্যে আমরা শকড হই।’ তিনি বলেন, ‘রাজনীতি করেন আপত্তি নাই। তবে রাজনীতির মধ্যে বিচার বিভাগকে টেনে না আনাই ভালো।’ পরে প্রধান বিচারপতি পুনরায় ব্যাখ্যা জমা দিতে সোমবার পর্যন্ত সময় দেন।

প্রসঙ্গত: সিলেটে বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন গত ১৮ ফেব্রুয়ারি সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২২ ফেব্রুয়ারির মধ্যে তাকে এ ব্যাখ্যা দিতে বলা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ এসব আবেদনের শুনানি সময় বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের ওই বক্তব্যের লিখিত ব্যাখ্যা ২২ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলে। পাশাপাশি ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ঠিক রাখে।

গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ