আদালত

না’গঞ্জ সাত খুন: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩ মার্চ

এজলাস কক্ষ থেকে বের করে দেয়া হলো সাংবাদিকদের

না’গঞ্জ সাত খুন
না’গঞ্জ সাত খুন

নারায়গঞ্জে ৭ খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৩ মার্চ ঠিক করেছে আদালত।

সোমবার সকালে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যা বের চাকরিচ্যুত সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে আদালতের কার্যক্রম শুরুর আগে এজলাসকক্ষ থেকে সাংবাদিকদের বের করে দেয়া হয়েছে।

এ মামলায় ২৩ জন আসামিকে প্রথমে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল সোয়া ১০টার দিকে সেখান থেকে আসামিদের আদালতের কাঠগড়ায় নেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, সাক্ষ্যগ্রহণের কার্যক্রম চলাকালে বাদী, আসামি ও আইনজীবী ছাড়া আর কেউ এজলাসকক্ষে থাকতে পারবেন না বলে আদালতের নির্দেশনা আছে।

প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাও একই কথা বলেন। এরপর গণমাধ্যমকর্মীদের আদালতের এজলাসকক্ষ থেকে বের করে দেয় পুলিশ। সাংবাদিকেরা এখন আদালতের এজলাসকক্ষের বাইরে অবস্থান নেন।

এজলাসকক্ষ থেকে বের করে দেয়া প্রসঙ্গে জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মামলার শুনানিতে সাংবাদিকদের উপস্থিতি কাম্য কিন্তু আজ যা হলো, তা নজিরবিহীন।

এ মামলায় একই আদালতে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ছিল ২৫ ফেব্রুয়ারি। ওই দিন নূর হোসেন, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। আসামি তারেক সাঈদকে আদালতে হাজির করা হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করেন আদালত। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ২৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলার একটিতে অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের সাক্ষ্য নেয়া হয়। পরে, মেজর আরিফ হোসেনসহ ২০ জনকে জেরা করা হয়।

গত বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল, তবে অসুস্থতার কারণে তারেক সাঈদ মোহাম্মদকে আদালতে হাজির করা যায়নি। পরে বিচারক সোমবার নতুন তারিখ নির্ধারণ করেন।

গত ৮ ফ্রেবুয়ারি সাত খুনের ঘটনায় করা দুই মামলায় আদালতে ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওইদিন বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালত অভিযোগ ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। মামলায় ১২৭ জনকে সাক্ষী করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইজীবী এডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ