আদালত

আইনজীবী শাকিলার জামিন স্থগিত ২০ মার্চ পর্যন্ত

শাকিলা ফারজানা
শাকিলা ফারজানা

সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় আইনজীবী শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেয়া জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। ‘হামজা ব্রিগেড’ নামের একটি জঙ্গি সংগঠনকে সহায়তার অভিযোগে এই দুই মামলা করা হয়।

সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে শাকিলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এর আগে গত মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন স্থগিতের আদেশ দেন। পাশাপাশি জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটির ২৯ ফেব্রুয়ারি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়।

আজ এ আবেদনের শুনানি শেষে ২০ মার্চ পর্যন্ত হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। আর এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলে আপিল বিভাগ।

গত বছরের ১৮ আগস্ট রাতে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানদাতা হিসেবে ধানমণ্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাকে গ্রেপ্তার করে র্যা ব।

গত ১২ জানুয়ারি নিম্ন আদালতে শাকিলার জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে আবেদন করেন। আদালতের জামিন নিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর লিটন ও বাপন মুক্তি পেলেও শাকিলা কারাগারেই আছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ