আদালত

না’গঞ্জ ৭ খুন: হাজিরা শেষে কারাগারে নূর হোসেন

কারাগারে নূর হোসেন
কারাগারে নূর হোসেন

নারায়ণগঞ্জের ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের মামলায় আদালতে হাজিরা শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার সকালে তাকে সিদ্ধিরগঞ্জ থানার ৩টি অস্ত্র মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এ তিনটি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল আজ (বুধবার)। তবে আদালতে কোনো সাক্ষী উপস্থিত না থাকায় আসামী পক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ১৩ এপ্রিল ঠিক করে আদালত।

এর আগে গত সোমবার মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ