নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনসহ কারাগারে আটক থাকা ২৩ জন আসামি আদালতে উপস্থিত রয়েছেন। সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সকাল সাড়ে ১০টা থেকে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়।
পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও চন্দনের জামাতা পৃথক মামলা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: