রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১০ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি জানিয়ে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
এদিকে, মামলার বাদী মমতাজ উদ্দিন মেহেদীর আইনজীবীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
শুনানি শেষে বিচারক বলেন, মামলার পরবর্তী তারিখে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে বাদীর আবেদনটি নথির সঙ্গে সংযুক্ত থাকবে।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলা আমলে নিয়ে গত ২৫ জানুয়ারি সমন জারি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।