মানবতাবিরোধী অপরাধে রাজাকার আকমল তালুকদারসহ মৌলভীবাজারের ৪ রাজাকারের বিরুদ্ধে ৫ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: