আদালত

প্রধান বিচারপতিকে নিয়ে মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক: অ্যাটর্নি জেনারেল

মাহবুবে আলম
মাহবুবে আলম

প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিচার বিভাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সরকারের মন্ত্রীদের আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের বক্তব্য বিচার বিভাগকে ক্ষতিগ্রস্ত করছে।

এ ধরনের বক্তব্য অসাংবিধানিক—উল্লেখ করে আগামী ৮ মার্চ মীর কাসেমের আপিলের রায়ের জন্য অপেক্ষা করতে আহ্বান জানান মাহবুবে আলম।

গতকাল (শনিবার) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিল বিষয়ে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তারা এ মামলার পুনঃশুনানি দাবি করে তাতে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেয়ার দাবি জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ