আদালত

সঠিকভাবেই রায় দেয়া হয়েছে: মাহবুবে আলম

মাহবুবে আলম
মাহবুবে আলম

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সঠিকভাবেই রায় দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে মীর কাসেমের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা প্রত্যাশিত ফল পেয়েছি। যুদ্ধাপরাধী যারা সেই সময় ইসলামী ছাত্র সংঘের সারা পাকিস্তানের নেতা ছিলেন, সেই নিজামী দণ্ডিত হয়েছেন, পূর্ব পাকিস্তানের যিনি সভাপতি ছিলেন, মুজাহিদ দণ্ডিত হয়েছেন। মুজাহিদের সঙ্গে মীর কাসেম ছিলেন, সেক্রেটারি, তিনি আজ দণ্ডিত হয়েছেন।

মীর কাসেম দণ্ডিত না হলে ন্যায়বিচারের ধারাবাহিকতা ক্ষুণ্ন হত—উল্লেখ করে মাহবুবে আলম বলেন, আদালত তাকে সঠিকভাবে দোষী সাব্যস্ত করেছে।

‘এই বিচার এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপোষহীন ভূমিকাকেই ‘প্রাণকেন্দ্র’ হিসাবে অভিহিত করেন তিনি।

মাহবুবে আলম আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সব সময় তাদের সহযোগিতা করে যাচ্ছেন।’

এদিকে, পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ’র সিদ্ধান্ত নিয়েছে আসামিপক্ষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ