সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়ে, ইতিহাস এ রায় পর্যালোচনা করবে বলে অভিমত ব্যক্ত করেছেন মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব।
মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মীর কাসেমের রায় বহাল রাখার পর কোনো মন্তব্য করতে রাজি না হননি খন্দকার মাহবুব। পরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, ‘এখন রায় হয়েছে। আমাকে আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালতের রায় মেনে নিতে হবে।’
রিভিউ আবেদন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় দেখে সিদ্ধান্ত নেয়া হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: