আদালত

ভাই-বোন হত্যা: আবারো ৫ দিনের রিমান্ডে মাহফুজা

মাহফুজা মালেক
মাহফুজা মালেক

রাজধানীর বনশ্রীতে দুই শিশু নুসরাত আমান অরণী ও আলভী আমান হত্যার ঘটনায় মা মাহফুজা মালেক জেসমিনকে আবারো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর অতিরিক্ত মূখ্য হাকিম আলমগীর কবির রাজ এ আদেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়।

মামলাটি হস্তান্তর প্রক্রিয়া হিসেবে আদালতে মাহফুজাকে গোয়েন্দা পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হবে।

এর আগে গত ৬ মার্চ এক আদেশের মাধ্যমে গোয়েন্দাদের কাছে এ মামলাটি হস্তান্তর করে রামপুরা থানা পুলিশ। এরপর থেকে ডিবি মামলটি তদন্ত করছে।

গত ৪ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় রামপুরা থানা পুলিশ। ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। পরে র্যা বের জিজ্ঞাসাবাদে দুই শিশুকে হত্যার কথা শিকার করেন মা মাহফুজা মালেক।

এ হত্যাকাণ্ডে মাকে আসামী করে রামপুরা থানায় মামলা করেন বাবা আমান উল্লাহ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ