রংপুরের পীরগঞ্জে আনজিলা হত্যা মামলায় তার ভাইসহ ৫ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন : নিহত আনজিলা বেগমের ছোট ভাই আব্দুল মজিদ ও তার সহযোগী মমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, ইমদাদুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম।
২০০৬ সালের ৯মার্চ পীরগঞ্জের পারকুমারপুর গ্রামের আবুল হোসেনের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে আনজিলা বেগমকে জবাই করে হত্যা করে তার ছোট ভাই আব্দুল মজিদ ও তার সহযোগীরা।
এদিকে, চট্টগ্রামে স্কুলছাত্র হিমেল দাস অপহরণ ও হত্যার দায়ে ৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: