আদালত

না’গঞ্জ সাত খুন: ২৩ আসামি আদালতে

না’গঞ্জ সাত খুন
না’গঞ্জ সাত খুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ২৩ আসামিকে সোমবার আদালতে হাজির করা হয়েছে। চলছে বাদি সেলিনা ইসলাম বিউটির অসমাপ্ত জেরা।

পূর্ব নির্ধারিত তারিখ আনুযায়ী কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যা বের চাকরিচ্যুত সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

তাদের উপস্থিতিতে এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার মধ্যে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজন হত্যা মামলার বাদি সেলিনা ইসলাম বিউটির অসমাপ্ত জেরা শুরু হয়।

একই সঙ্গে, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় দায়ের করা অপর মামলায় সাক্ষীদের স্বাক্ষ্য নেওয়ারও কথা রয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ