মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মীর কাশেম আলীর মামলা নিয়ে আদালত সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেয়ায় সোমবার নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্যমন্ত্রী ক্ষমার আবেদনটি সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছেন। তিনি দেশের বাইরে থাকায় সশরীরে উপস্থিত থাকার জন্য এক সপ্তাহ সময়ের আবেদন করেছেন।
গত ৮ মার্চ মীর কাসেম আলীর মামলার আপিলের রায়ের দিনে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন দোষী করা হবে না এ মর্মে রুল জারি করেছিলেন আদালত। রুলের জবাব দেয়ার শেষ দিন ছিল সোমবার। দুই মন্ত্রীকে ১৫ মার্চ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: