গাজীপুরে মানহানি মামলায় জামিন পেয়েছেন ‘দ্যা ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।
সোমবার সকালে আইনজীবীদের সঙ্গে নিয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হন মাহফুজ আনাম। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
মিথ্যা সংবাদ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম নষ্ট করার অভিযোগে গত ১৭ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: