কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর আপিল আবেদন মঞ্জুর করে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন আবারো স্থগিত করেছে আপিল বিভাগ। আগামী ৩ মে শুনানির দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ ইয়াসীন খান জানিয়েছেন, আদালত কাদের সিদ্দিকীর ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে ৩ মে আপিল শুনানির দিন ঠিক করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: