মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ মিয়াসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে মঙ্গলবার হত্যা, আটক ও নির্যাতনসহ ১২টি অভিযোগের প্রাথমিক প্রমাণ প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।
এর আগে ১৩ জানুয়ারি শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
এ মামলায় আসামি ছিলেন ২০ জন। তবে গ্রেপ্তারের পর মৌলভি শামসুদ্দোহা অসুস্থ হয়ে যাওয়ায় তার নাম আসামি তালিকা থেকে বাদ যায়।
গত ৮ অক্টোবর এ মামলার আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা।
তাদের বিরুদ্ধে একাত্তরে গত্যা, ধর্ষণ, নির্যাতনসহ ১৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এতে ৯৪ জনকে হত্যা, অনেক নারী ধর্ষণ ও নির্যাতন এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।