আদালত

মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হলো নিজামীকে

মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করবেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামী।

বুধবার সকাল ১০টা ০৫ মিনিটে নিজামীকে মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায় পড়ে শুনানো হয়।

এ সময় নিজামী কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিককে রিভিউ আবেদন করার কথা জানান।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, সকাল ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিজামীর মৃত্যু পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি গিয়ে পৌঁছায়। পরে সকাল ১০টা ০৫ মিনিটে কনডেম সেলে গিয়ে তাকে মৃত্যু পরোয়ানা ও রায় পড়ে শোনানো হয়।

এ সময় কারাগারের জেলার নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন। পরে মতিউর রহমান নিজামী জেল সুপারকে বলেন, তার আইনজীবীদের সঙ্গে কথা বলে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করবেন।

এদিকে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে নিজামী তা পুনর্বিবেচনা করার আবেদন করতে পারবেন। রিভিউ আবেদন খারিজ হলে সরকার যে কোনো দিন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।

এ রায় প্রকাশের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা ৬টি মামলা আপিল বিভাগে নিস্পত্তি হলো।

উল্লেখ্য, দুই মাস ৯ দিন পর মঙ্গলবার আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ১৫৩ পৃষ্ঠার রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বেসামরিক নাগরিক ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে।

এইসব অপরাধ এতটাই নৃশংস ও বর্বর ছিলো যা দেখে ভুক্তভোগিরাই নয় পুরো সমাজ বিস্মিত হয়েছিলো। দেশের সাধারণ মানুষ এই সব অপরাধের উপযুক্ত শাস্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে। তাই মৃত্যুদণ্ডই এ অপরাধের একমাত্র শাস্তি।

রায়ের কপি মঙ্গলবার সন্ধ্যায় ট্রাইব্যুনালে পৌঁছালে মৃত্যু পরোয়ানা জারি করে রাতেই তা পাঠিয়ে দেয়া হয় কেন্দ্রীয় কারাগারে।

প্রসঙ্গত, বুদ্ধিজীবী হত্যা, ধর্ষণ, লুটপাট, দেশত্যাগে বাধ্য করা, নির্যাতনসহ যুদ্ধাপরাধ সংঘটনে নেতৃত্ব, চক্রান্ত ও ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে ২০১৪ সালের ২৯ অক্টোবর জামাত নেতা আলবদর প্রধান মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর বিরুদ্ধে নিজামী আপিল করলে এবছর ৬ জানুয়ারি চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ