আদালত

সাব্বির হত্যা: তারেক- বাবরের মামলা চলতে বাধা নেই

তারেক রহমান
তারেক রহমান

রাজধানীর বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ দেয়ার মামলা বাতিল চেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৪ জনের আবেদন খারিজ করেছে আদালত।

বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্টের বেঞ্চ মামলা বাতিল চেয়ে চার জনের আবেদনের পরিপ্রেক্ষিতে রুলের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছে।

পরে সাংবাদিকদের দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এ আদেশের ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চালাতে আর কোনো বাধা থাকলো না।

আদালতে তারেকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

রুলের চূড়ান্ত শুনানি শেষে রিট আবেদন খারিজ করে বুধবার রায় দেয় হাইকোর্ট।

এ মামলার তিন আবেদনকারী হলো: চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুন হলে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ, ২০০৭ সালের ৪ অক্টোবর দুদকের উপ-পরিচালক আবুল কাসেম রমনা থানায় এ মামলা করেন, সেখানে ছয় জনকে আসামি করা হয়। আর ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠে। ২০০৮ সালের ২৩ এপ্রিল তারেক রহমানসহ আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ওই সময় জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে ২০০৮ সালের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এরপর মামলা দায়ের ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন তারেক রহমানসহ চারজন।

জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হলেও ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ‘চিকিৎসার জন্য’ যুক্তরাজ্যে যান তারেক। এর পর থেকে পরিবার নিয়ে তিনি সেখানেই আছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ