আদালত

মির্জা আব্বাসের জামিন পেছালো আরো এক সপ্তাহ

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ আরো এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়।

গত ১৪ মার্চ মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দিয়েছিল আপিল বিভাগ। দুদক এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট মির্জা আব্বাসকে ঢাকার শাহবাগ থানায় দুদকের দায়ের করা এক মামলায় স্থায়ী জামিন দিয়েছে। জামিন সংক্রান্ত ওই রায় এখনো প্রকাশ পায়নি। রায় প্রকাশ পেলে কি পর্যবেক্ষণ দিয়ে তাকে জামিন দেয়া হয়েছে তা জানা যাবে। শুনানি নিয়ে আপিল বিভাগ ওই জামিন আদেশের ওপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ আজ আরো ১ সপ্তাহ বৃদ্ধি করে আদেশ দেয়।

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দ দিয়ে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেছেন- এমন অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক।

গত ৬ জানুয়ারি এ মামলায় নিম্ন আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এ মামলায় গত ৭ ফেব্রুয়ারি বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন মির্জা আব্বাস। প্রাথমিক শুনানির পর এ মামলায় মির্জা আব্বাসকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। রুলের ওপর শুনানির পর হাইকোর্ট জামিন মঞ্জুর করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ