আদালত

না’গঞ্জ সাত খুন

তারেকের আরো একটি মামলার আবেদন খারিজ

তারেক সাঈদ
তারেক সাঈদ

নারায়ণগঞ্জে সাত খুনের এক মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

এর ফলে সেনাবাহিনী থেকে বরখাস্ত তারেক সাঈদের বিরুদ্ধে সাত খুনের দুই মামলাই চলবে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়।

গত ২৪ ফেব্রুয়ারি বিউটির করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে এই আবেদন করেন তারেক সাঈদ। গত রোববার এ বিষয়ে শুনানি শেষে আদালত মঙ্গলবার বিষয়টি আদেশের দিন ধার্য করে।

এর আগে আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের করা মামলাও বাতিল চেয়েছিলেন তারেক সাঈদ। তার ওই আবেদনও গত ১৫ মার্চ হাইকোর্ট খারিজ করে দেয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।

এরপর নজরুল ও তার চার সহযোগীকে হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় বিজয় কুমার অন্য মামলাটি দায়ের করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ