নাটোরে সিরিজ বোমা হামলার রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ২৮ মার্চ ঠিক করেছে আদালত।
বুধবার নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় মামলার রায় ঘোষণা মুলতবি করে এ দিন ঠিক করেন।
আজ –বুধবার মামলার রায় ঘোষণার নির্ধারিত দিন ছিল তবে নিরাপত্তার কারণ দেখিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি জেএমবি নেতা শফিউল্লাহ ওরফে তারিককে হাজির করা হয়নি।
এর আগে সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার ৭ আসামির মধ্যে ৬ জনকে আদালতে হাজির করা হয়।
গত ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা নাটোর জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ ৮টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: