সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।
শুক্রবার সকাল পৌনে ৭টায় নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. হারুনর রশিদ এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে ইউসুফ হোসেন হুমায়ুনসহ ৮ জন ও বিএনপি সমর্থিত প্যানেল থেকে মাহবুবউদ্দিন খোকনসহ ৬ জন বিজয়ী হয়েছেন।
গত বুধ ও বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন ‘সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি’র নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সমিতির সভাপতি, দুজন সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং ৭ জন সদস্যসহ মোট ১৪টি পদে ভোট হয়। গত কয়েক বছর ধরে সমিতির নেতৃত্ব ছিল বিএনপিপন্থি আইনজীবীদের হাতে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: