নাটোরে সিরিজ বোমা হামলা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিরিজ বোমা হামলা মামলার ৭ আসামির মধ্যে ৬ জনকে আদালতে হাজির করা হয়।
নিরাপত্তার কারণে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামলার আসামি জেএমবি নেতা শফিউল্লাহ ওরফে তারিককে আদালতে হাজির করা হয়নি। ছয় আসামির উপস্থিতিতেই মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন বিচারক। বেকসুর খালাস দেয়া হয় দুই জনকে।
২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনালসগ গুরুত্বপূর্ণ ৮টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: