মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর বাহিনীর প্রধান মতিউর নিজামী সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ফাঁসির দণ্ড পুনর্বিবেচনা চেয়ে আগামীকাল (মঙ্গলবার) রিভিউ আবেদন করবেন।
সোমবার সাংবাদিকের এ কথা জানান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন।
গত ৬ জানুয়ারি নিজামীর মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ড বহাল রেখে রায় দেয় প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।
বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে আলবদর বাহিনীর এ শীর্ষ নেতা নিজামীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখা হয়।
গত ১৫ মার্চ ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আদালত। এর আগে ২০১৪ সালে ২৯ আগস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজামীকে ফাঁসি আদেশ দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: