নারায়ণগঞ্জে ৭ খুন মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৩১ এপ্রিল ধার্য্য করেছে আদালত। এ হত্যাকাণ্ডে দায়ের করা দুটি মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেয় আদালত।
সোমবার সকাল ১০টার দিকে হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে হত্যা মামলায় দায়ের করা দুটি মামলায়ই সাক্ষীদের সাক্ষ্য নেয়া হয়।
এর আগে গত ২১ মার্চ ৭ খুন মামলার সাক্ষীদের সাক্ষ্য নেয় আদালত।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: