মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামী মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার রিভিউ আবেদন করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগে।
মঙ্গলবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নিজামীর পক্ষে তার আইনজীবী এ আবেদন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।
গত ৬ জানুয়ারি নিজামীর মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ড বহাল রেখে রায় দেয় প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।
বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে আলবদর বাহিনীর এ শীর্ষ নেতা নিজামীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখা হয়।
গত ১৫ মার্চ ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আদালত। এর আগে ২০১৪ সালে ২৯ আগস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজামীকে ফাঁসি আদেশ দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: