জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আগামী ৭ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩ আসামিকে আদালতে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারে অস্থায়ী আদালতে এ মামলায় শেষ সাক্ষী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুণ উর রশীদকে আসামিপক্ষের জেরার মধ্যে শেষ হয় সাক্ষ্যগ্রহণ ও জেরা।
এদিকে, দুর্নীতির দুই মামলায় খালেদার পক্ষে অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিতির জন্য আবেদন জানান তার আইনজীবীরা।
এছাড়া তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন উল্লেখ করে মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন তিনি।
খালেদার অনুপস্থিতির আবেদন মঞ্জুর ও মামলা স্থগিতের আবেদন না মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের আদেশ দেয় আদালত।
২০১০ সালে তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি করা হয়।