আদালত

তনু হত্যাকাণ্ড: তদন্ত-বিচারের নির্দেশনা চেয়ে রিট, ঢাবিতে ছাত্রধর্মঘট

তনু
তনু

বিচার বিভাগীয় কমিশন গঠন করে কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি জমা দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছে।

পরে সাংবাদিকদের মো. ইউনুছ আলী বলেন, ১৪ দিনে হয়ে গেলেও এখন তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পরিপ্রেক্ষিতে একটি স্বাধীন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করে তার ওপর তদন্তের ভার দেয়ার আবেদন জানানো হয়েছে—একই সঙ্গে তদন্তের নামে তনুর পরিবারের সদস্যদের যেন হয়রানি বন্ধ করা হয় আদালতের কাছে সেই নির্দেশনাও চাওয়া হয়েছে।

আবেদনে স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সাত জনকে বিবাদী করা হয়েছে।

এদিকে, তনু হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রধর্মঘট চলছে— একই দাবিতে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্রধর্মঘট আহ্বান করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা এই কর্মসূচির বাইরে রয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা আজকের এই ছাত্রধর্মঘটে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যসহ বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠন সমর্থন দিয়েছে।

ছাত্রধর্মঘটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হচ্ছে না বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।

ছাত্রধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এসব কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা তনু হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচার দাবি করে শিক্ষার্থীরা তাদের কর্মসূচিতে নানা ধরনের প্ল্যাকার্ড বহন করেন।

তনু হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মীকে ২০ মার্চ দুর্বৃত্তরা খুন করে। ওই দিন রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের নামে হত্যা মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ