আদালত

রায় ঘোষণার ৬ মাসের মধ্যেই স্বাক্ষর করতে হবে বিচারপতিদের

হাইকোর্ট
হাইকোর্ট

ব্যতিক্রমী কোনো মামলা ছাড়া রায় ঘোষণার ছয় মাসের মধ্যে রায়ের অনুলিপিতে বিচারপতিদের স্বাক্ষর করার আদেশ দিয়েছে আপিল বিভাগ।

রোববার হাইকোর্টের এক সাবেক অতিরিক্ত বিচারপতিকে অপসারণ সংক্রান্ত রায়ের নিস্পত্তি করে দেয়া পূর্ণাঙ্গ কপিতে সুপ্রিমকোর্টের বিচারপতিদের আচরণ বিধি সংশোধন করে আপিল বিভাগ এ আদেশ দেয়।

সংশোধিত আচরবিধিতে বলা হয়েছে, কোনো বিচারপতি বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য করতে পারবে না পাশাপাশি নিজে কোনো মামলার সঙ্গে জড়িত বা আইনজীবী ছিলেন এমন কোনো মামলার শুনানি থেকেও বিরত থাকবে সংশ্লিষ্ট বিচারক।

কোনো বিচারপতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসা বা রাজনীতির সঙ্গে জড়িত হতে পারবেন না বলেও এতে উল্লেখ রয়েছে।

২০০৩ সালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি হাইকোর্টের তৎকালীন অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের বিরুদ্ধে একজন আসামিকে টাকার বিনিময়ে জামিন পাইয়ে দেয়ার অভিযোগ করে। নিয়ম অনুসারে রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্ত করার নির্দেশ দেয়। কাউন্সিলের রিপোর্টে শাহিদুর রহমান দোষী সাব্যস্ত হলে ২০০৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদ তাকে অপসারণের আদেশ দেন।

রাষ্টপতির ওই আদেশের বিরুদ্ধে শাহিদুর রহমান ২০০৫ সালে উচ্চ আদালতে গেলে তার অপসারণের আদেশকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ইদ্রিসুর রহমান নামে এক আইনজীবী আপিল করলে ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর হাইকোর্টের ওই আদেশ বাতিল করে আপিল বিভাগ।

সম্প্রতি ওই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। যাতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আচরণ বিধি সংশোধন করে ৪০টি আচরণ বিধি দেয়া হয়েছে।

প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি উপলক্ষে এ বছর ২০ জানুয়ারি সুপ্রিমকোর্টের ওয়েব সাইটে এক বাণী দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এতে বলেন, 'একজন বিচারপতি অবসর গ্রহণের পর আদালতের নথি নিজের নিকট সংরক্ষণ, পর্যালোচনা বা রায় প্রস্তুত করা এবং তাতে স্বাক্ষর করার অধিকার হারান। এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়। বিচারপতিদের আচরণ বিধি সংশোধনের মধ্যে দিয়ে এই বিতর্কের অবসান করা হলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ