আদালত

৫ মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার তিন মামলাসহ পাঁচ মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে পৌঁছে জামিনের আবেদন জানান তিনি।

বেলা সোয়া একটার দিকে ঢাকার সিএমএম আদালতে শেষ হয় তিন মামলার জামিনের আবেদনের শুনানি। পর্যায়ক্রমে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা বিস্ফোরণের মামলা।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় রাষ্ট্রদ্রোহের মামলা এবং যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় খালেদার জামিন মঞ্জুর করে ঢাকার তিনটি পৃথক ম্যাজিস্ট্রেট আদালত।

বেলা ১২টা ৫ মিনিটে আদালতে হাজির হয়ে ওই তিনটি মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া।

এর আগে বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থানায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

গত ৩ এপ্রিল খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ৫ এপ্রিল (আজ) তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।

যাত্রাবাড়ীতে নাশকতার মামলা:

উল্লেখ, ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গতবছরের ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই অবরোধের মধ্যে ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে নূর আলম (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি মারা যান। ওই ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে যাত্রাবাড়ী থানা পুলিশ। দুই মামলাতেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গ্যাটকো মামলা:

এদিকে, ৩ নম্বর বিশেষ জজ আদালতে গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা মামলায় জামিন পান তিনি।

পর্যায়ক্রমে পৃথক পৃথক ম্যাজিস্ট্রেটের আদালত তার জামিনের আবেদনের শুনানি শেষে সবগুলো মামলায় জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা মামলাটিতে সমন জারি করা হয় আসামিদের বিরুদ্ধে।

এছাড়া, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় ঢাকার সিএমএম আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

এদিকে, খালেদা জিয়ার আত্মসমর্পণের দিন থাকায় বিএনপির জ্যেষ্ঠ নেতা ও বিএনপিপন্থি আইনজীবীরা সকাল থেকেই আদালত চত্বরে ভিড় করেছেন। বিশৃঙ্খলা এড়াতে আদালত এলাকা ও আশপাশের রাস্তায় নেওয়া হয় বিপুল নিরাপত্তা।

আইনজীবীদের মধ্যে রয়েছেন খন্দকার মাহবুব হোসেন, মাসুদ আহমেদ তালুকদার ও খুরশীদ মিয়া আলম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ