জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৭ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে না এসে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।
গত ৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন বিএনপি চেয়ারপারসন।
উল্লেখ, ২০১০ সালে খালেদা জিয়াকে প্রধান আসামি করে দুর্নীতি দমন কমিশন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে। বর্তমানে মামলাটির বিচারিক কার্যক্রম রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে চলছে। আর এ মামলায় চেয়ারপারসন খালেদা জিয়া জামিনে আছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: